বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা ,থানায় অভিযোগ ।

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কসোমবার, ২৫ মে ২০২০, সকাল ৪:৪৯ সময় 0342
ছবি,গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলিম

ছবি,গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলিম

কুষ্টিয়াপ্রতিনিধি,ওয়াহিদুজ্জামানঅর্ক
    একজন সাংবাদিকের উপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন দৈনিক লালন ভূমির সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের সময় সাংবাদিকরা নিজের জীবন উৎসর্গ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেশ জাতির হয়ে কাজ করছে। এমন সময় এই হামলা একটা ন্যাক্করজনক ঘটনা। পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার দুপুর বারোটার সময় একদল সন্ত্রাসীরা কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন এলাকায় মসজিদের সম্মুখে দেশীয় অস্ত্র হাসুয়া, রামদা, বেকি ও হকিস্টিক নিয়ে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাংবাদিক আব্দুল আলীমের উপর হামলা চালায়। তাদের এই ন্যাক্কারজনক হামলার বিষয়ে মঙ্গলবাড়ী এলাকার আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় গত সোমবার রাতেই পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাদীর লিখিত এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল আলিম সোমবার দুপুর ১২ ঘটিকার সময় মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন এলাকায় মসজিদের সামনে একা দাঁড়িয়ে ছিলেন এমতাবস্থায় উক্ত এলাকারই এক নম্বর আসামি রমজানের নেতৃত্বে রাকিবুল ইসলাম রাকিব, আলামিন হোসেন, সালাউদ্দিন ও জীবন তার ওপর ঐসকল দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ওই সময় তার আত্মচিৎকারে শিশির ও অসিম ঠেকাতে গেলে তাদের উপরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
আব্দুল আলিম প্রাণরক্ষার ভয়ে মোড়ের উপর অবস্থিত কেসমত দোকানদারের কাছে গেলে উক্ত দোকানদার সন্ত্রাসীদের ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তার দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে রক্ষিত ১৭ হাজার টাকা নিয়ে নেয় এবং ওই দোকানদারের স্ত্রী নাজমা খাতুন তাদেরকে আটকাতে গেলে তার গলায় থাকা স্বর্ণের চেইন যার মূল্য ৩৫ হাজার টাকা ওটাও ছিনিয়ে নেয় ঐ সকল সন্ত্রাসীরা। তাদের সকলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ঐ সকল সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক আব্দুল আলীম শিশির ও অসীম কে দ্রুত রিক্সাযোগে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করেন। আব্দুল আলিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
উক্ত ঘটনার পর থেকে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যেকোনো মুহূর্তে আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী এ কারণে এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে যার নম্বর ১৩-১৮/০৫/২০২০। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে উক্ত পাঁচজন সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। ঐ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন সাংবাদিক মহল ও সুশীল সমাজ।

বিষয়- অপরাধ, গণমাধ্যম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর